সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

কিউইদের বিপক্ষে টাইগারদের ২৪৫ রানের মামুলি সংগ্রহ

স্পোর্টস ডেস্ক :

ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে শুক্রবার (১৩ অক্টোবর) নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২৪৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের পর সাকিব-মুশফিকের ৯৬ রানের জুটিতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৫ রানের সম্মানজনক স্কোর দাঁড় করায় টাইগাররা।

কিউইদের হয়ে লকি ফার্গুসেন সর্বোচ্চ ৩টি উইকেট লাভ করেন। জয়ের জন্য কেন উইলিয়ামসনদের প্রয়োজন ২৪৬ রান। মাহমুদউল্লাহ ৪৯ বলে ৪১ রানে অপরাজিত থাকেন।

চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় টাইগাররা। ইনিংসের প্রথম বলেই ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আগের ম্যাচে ৬৬ বলে ৭৬ রান করা টাইগার সহ অধিনায়ক লিটন কুমার দাস।

লিটনের বিদায়ের পর তিনে নামা মেহেদি মিরাজকে নিয়ে ভালোই এগোচ্ছিলেন তরুন তানজিদ হাসান তামিম। ট্রেন্ট বোল্টকে ডাউন দ্য গ্রাউন্ডে লং অফে একটি চারও মারেন তিনি। কিন্তু ৭.৬ বলে লকি ফার্গুসনের বলে ফ্লিক করতে গিয়ে কনওয়ের হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। ১৭ বলে ১৬ রান করা তামিমের সবগুলো রানই আসে বাউন্ডারি থেকে।

এরপর দলীয় ৫৬ রানের মাথায় পরপর দুই ওভারে ফিরে যান মিরাজ ও শান্তুও। লকি ফার্গসনের বলে হেনরির হাতে ক্যাচ দেয়ার আগে করেন ৪ চারে ৩০ রান। শান্ত ৭ রান করে ফেরেন গ্লেন ফিলিপসের বলে।

৫৬ রানে চার উইকেপ হারিয়ে বিপদে পড়া টাইগারদের খাদের কিনারা থেকে টেনে তুলেন সাকিব-মুশফিক জুটি। তাদের ৯৬ রানের পার্টনারশিপ ভাঙ্গেন ফার্গুসনই। লাথামের হাতে ক্যাচ দেয়ার আগে ৫১ বলে সাকিব ৩ চার ও ২ ছয়ে করেন ৪০ রান।

এরপর দলীয় ১৭৫ রানে ফিরে যান মুশফিকও। ৭৫ বলে ৬ চার ও ২ ছয়ে মুশফিক করেন ৬৬ রান। বোল্টের বলে ক্যাচ দিয়ে হৃদয় ফেরেন ১৩ রান করে। দুটি ছয় হাঁকিয়ে ১৯ বলে ১৭ রান করে তাসকিন। শেষ দিকে মাহমুদুল্লাহর ইনিংসে ভর করে ২৪৫ রান তোলে টাইগাররা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930