সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ ইং ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল

চন্দ্রগঞ্জে সাংবাদিকদের সাথে সংসদ সদস্য প্রার্থী পিংকুর মতবিনিময়

ইমরান হোসেন :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন লক্ষ্মীপুর-৩ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী মিয়া মো. গোলাম ফারুক পিংকু।

বুধবার বেলা ১১টায় চন্দ্রগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সভাপতি ও লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে সংসদ সদস্য প্রার্থী মিয়া মো. গোলাম ফারুক পিংকু।

সংসদ সদস্য পদপ্রার্থী মিয়া মো. গোলাম ফারুক পিংকু বলেন- উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও পিছিয়ে পড়া জনপদ চন্দ্রগঞ্জের উন্নয়নে নৌকা প্রতিকে ভোট দিতে হবে। দলমত নির্বিশেষে ৫ নভেম্বর ভোটকেন্দ্রে গিয়ে নৌকা প্রতিকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে দেশের উন্নয়নের জন্য কাজ করেন। এসময় তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে অতীতের ন্যায় জনগণের সুখে দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক আবদুর নুর, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মিলন, কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন, দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. ইমরান হোসেন, অহিদ মিয়া, মনির হোসাইন, মহিউদ্দিন লিটন, ইব্রাহিম খলিল মঞ্জু, দৈনিক সংবাদ সারাবেলা জেলা প্রতিনিধি মাহমুদুর রহমান মনজু, সাংবাদিক মোহাম্মদ হাসান ও দৈনিক শেয়ার বিজ জেলা প্রতিনিধি ও লক্ষ্মীপুর২৪ সহ-সম্পাদক জুনায়েদ আহম্মেদ উপস্থিত ছিলেন।

এসময় জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি এম ছাবির আহমেদ, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজ উল্যাহ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী সোলায়মান, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান ও চন্দ্রগঞ্জ থানা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০