সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ ইং ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল

লক্ষ্মীপুরের ৪টি আসনের ৩টিতে নৌকা, ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী 

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের ৪টি সংসদীয় আসনের ভোট গণনা শেষে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ৩টিতে নৌকার প্রার্থী ও ১টিতে স্বতন্ত্র (ঈগল) প্রার্থী বিজয়ী হয়েছেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান এ ফলাফল ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে নৌকার প্রার্থী ডা. আনোয়ার হোসেন খাঁন ৪০ হাজার ৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান পবন পেয়েছেন ১৮ হাজার ১৫৬ ভোট।

লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনে নৌকার প্রার্থী অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন ১ লাখ ৪০ হাজার ২১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের প্রার্থী সেলিনা ইসলাম ৯ হাজার ২৮ ভোট পেয়েছেন।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু ৫২ হাজার ২৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী অধ্যক্ষ এম এ সাত্তার ৩৫ হাজার ৬২৮ ভোট পেয়েছেন।

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী মো. আব্দুল্লাহ ৪৬ হাজার ৩৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাসদ ইনু (নৌকার প্রার্থী) মোশাররফ হোসেন ৩৩ হাজার ৩০১ ভোট পেয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০