শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

কফিলউদ্দিন ডিগ্রী কলেজ গভর্ণিং বডি’র নির্বাচন ৮ অক্টোবর, তফসিল নিয়ে লুকোচুরি

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের বেসরকারি বিদ্যাপীঠ চন্দ্রগঞ্জস্থ কফিল উদ্দিন ডিগ্রী কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচনের তফসিল নিয়ে চলছে লুকোচুরি খেলা। মানুষ যখন ঈদুল আযহার কোরবানির গরু কেনা নিয়ে ব্যস্ত। ঠিক সে সময় গত ২৮ আগষ্ট অভিভাবক সদস্য নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান।

তফসিল ঘোষণার ১৫ দিন পেরিয়ে গেলেও কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী বিষয়টি কেউই জানেনা। এনিয়ে এলাকায় অসন্তোষ বিরাজ করছে।

কলেজের অভিভাবক ইয়াকুব আলী, আব্দুস সাত্তার, বদিউজ্জানসহ অনেকেই জানান, কফিল উদ্দিন ডিগ্রী কলেজের মত একটি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্ণিং বডির নির্বাচনের তফসিল ফলাও প্রচার হওয়ার কথা। কিন্তু পাতানো নির্বাচনের মধ্য দিয়ে পছন্দের প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত ঘোষণা করার পাঁয়তারা করছে কলেজ কর্তৃপক্ষ।

এ ব্যাপারে জানতে চাইলে নির্বাচন সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার মো. মোস্তাফিজুর রহমান পাতানো নির্বাচনের অভিযোগ অস্বীকার করে বলেন, তফসিল ঘোষণার পর বিধি অনুযায়ী কলেজের নোটিশ বোর্ডে তফসিল ঘোষণা সাঁটানো হয়েছে। এছাড়াও প্রত্যেক শ্রেণিকক্ষে ছাত্র/ছাত্রীদের নোটিশের মাধ্যমে নির্বাচনের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

কলেজের সদ্য নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলী বিষয়টি সম্পর্কে বলেন, পাতানো নির্বাচনের অভিযোগ মিথ্যা। এখনো মনোনয়ন বিক্রি বা জমা নেওয়ার সময় হয়নি। কলেজের ভোটার ও অভিভাবক যে কেউ মনোনয়ন ফরম নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।

উল্লেখ্য, আগামী ১৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিক্রি, ১৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা, ২০ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই ও প্রাথমিক তালিকা প্রকাশ, ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ২৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও ৮ অক্টোবর নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮