সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ ইং ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল

ঈদে চাঁদাবাজি রোধে এমপি গোলাম ফারুক পিঙ্কুর মাইকিং

আকাশবার্তা ডেস্ক :

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে লক্ষ্মীপুরে বিভিন্ন বাজারে ও শপিংমলে চাঁদাবাজি প্রতিরোধে মাইকিং করে প্রচারণা চালানো হয়েছে। সোমবার চন্দ্রগঞ্জসহ বিভিন্ন বাজারে সংসদ সদস্য গোলাম ফারুক পিঙ্কুর পক্ষে এ মাইকিং করা হয়।

মাইকিংয়ে বলা হয়েছে, আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে বাজার বা বিপনী বিতানগুলোতে দলীয় পরিচয়ে কেউ নগদ টাকা চাঁদা বা শাড়ী, লুঙ্গি, পাঞ্জাবী ইত্যাদি ঈদবস্ত্র সামগ্রী দাবী করলে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের এমপি গোলাম ফারুক পিঙ্কুকে তাঁর ব্যক্তিগত মোবাইল নাম্বারে ফোন করে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়াও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কে ফোন করে জানানোর জন্য বলা হয়েছে।

এ দিকে চাঁদাবাজি প্রতিরোধে মাইকিং করে ব্যবসায়ীদের সচেতন করায় প্রশংসায় ভাসছেন সংসদ সদস্য গোলাম ফারুক পিঙ্কু।

চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি এম. ছাবির আহম্মেদ ও সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ বলেন, ঈদ কেন্দ্রীক চাঁদাবাজি প্রতিরোধে ব্যবসায়ীদের সচেতনতামূলক প্রচারণা মাইকিং করায় ব্যবসায়ীরা খুবই খুশি। ব্যবসায়ীদের প্রতিনিধি হিসেবে আমরা সংসদ সদস্য গোলাম ফারুক পিঙ্কু মহোদয়কে ধন্যবাদ জানাই।

এ ব্যাপারে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য গোলাম ফারুক পিঙ্কু মুঠো ফোনে বলেন, ঈদ উপলক্ষ্যে বড় বড় বাজার ও বিপুনী বিতানগুলোতে চাঁদাবাজদের একটা উৎপাত থাকে। আমি প্রতিবছর ঈদ কেন্দ্রীক যেন ব্যবসায়ীরা স্বস্তিতে ব্যবসা করতে পারে। তার জন্য আমার পক্ষ থেকে চাঁদাবাজি প্রতিরোধে মাইকিং করিয়ে থাকি। তিনি বলেন, চাঁদাবাজ সন্ত্রাসী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০