সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর প্রতিনিধি : ‘বিদ্যালয় নয় পরিবারই সবচাইতে বড় শিক্ষক’ এ বিষয়ে লক্ষ্মীপুরে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিষয়টির পক্ষ নিয়ে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লক্ষ্মীপুর টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিতার্কিকরা। বিপক্ষ নিয়ে রানার্সআপ হয়েছে রামগঞ্জ স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিতার্কিকরা।

জেলা প্রশাসনের উদ্যেগে শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদের হলরুমে চুড়ান্ত পর্ব শেষে বিচারক মন্ডলির দেয়া এ ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক।

প্রতিযোগিতায় প্রধান বক্তা হিসেবে নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের বিতার্কিক জান্নাতুল মাওয়া। বিতর্ক অনুষ্ঠানে জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার।
বিশেষ অতিথি ছিলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা প্রমুখ। পরে প্রধান অতিথি বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরকারের এ উপদেষ্টা বলেন, বিতর্ক প্রতিযোগীতার মাধ্যমে অনেকগুলো লাভ হয়। এতে করে শিশুরা টিমওয়ার্ক ও যুক্তিচর্চা শিখে। তাদের অন্যের মতের প্রতি সহনশীলতা তৈরী হয়। এগুলো করতে গিয়ে নিজের চর্চা ও কথা বলার চর্চা বাড়ে, দক্ষতা ও সাহস বাড়ে এবং তথ্য যোগাড় করতে গিয়ে পড়া শোনার আগ্রহ বাড়ে। সব মিলিয়ে বির্তক প্রতিযোগিতা বাচ্চাদের উন্নতিতে ও শিক্ষার উন্নতিতে সহায়তা করে। এরআগে শিক্ষার মানোন্নয়ন নিয়ে জেলা প্রশাসকের হলরুমে জেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এ উপদেষ্টা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930