সর্বশেষ:
লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক

কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে মহান বিজয় দিবস উদযাপন 

নিজস্ব প্রতিবেদক :

মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও মহান বিজয় দিবস উপলক্ষে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এ আলোচনা সভায় শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ গভর্নিং বডির সদস্য মনির হোসেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- কলেজের সহকারী অধ্যাপক আবদুর রহমান ও রুহুল আমিন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেরাব হোসেন, সদস্য সচিব আজিম হোসেন হারুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিংকু পাটোয়ারী, কলেজ ছাত্রশিবিরের সভাপতি মো. আইয়ুব হোসেন ফাহিম এবং সেক্রেটারি বনি আমিন রবিনসহ অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তব্যে কলেজ গভর্নিং বডির সদস্য মনির হোসেন বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমাদের জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন। শহীদদের আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভাপতির বক্তব্যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী বলেন, বিজয় দিবস আমাদের গৌরব ও আত্মপরিচয়ের দিন। শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা ও মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করাই আমাদের মূল লক্ষ্য। এই চেতনা ধারণ করেই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31