সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান

আকাশবার্তা ডেস্ক : 

জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান।

মঙ্গলবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মিঠামইনের ঢাকী ইউনিয়নে বিএনপির উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।

ফজলুর রহমান বলেন, জামায়াত যদি কোনো কারণে দেশে ক্ষমতায় আসে, এ দেশ পাকিস্তান হবে। তখন ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে পাকিস্তানের মিলিটারি বসে থাকবে। সেই বিশজন আর জামায়াতের রাজাকার ও আলবদররা মিলে দেশটাকে পরাধীন বানাবে। রাস্তা দিয়ে তখন কেউ হাঁটতে পারবে না।

তিনি আরও বলেন, এরা মানুষের বাচ্চা না। আল্লাহর দোহাই লাগে, আমাকে ভোট না দিলেও চলবে, কিন্তু এদের ভোট দিয়ে দেশটাকে পাকিস্তান বানিয়ে মা-বোনের ইজ্জত নষ্ট করবেন না। এদের চেয়ে খারাপ এ পৃথিবীতে কেউ জন্মগ্রহণ করেনি।

বিএনপির এ নেতা বলেন, কয়েক দিন আগে তারা বলেছিল তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তাদের সঙ্গে নিতে। আবার তাদের ডাকসুর ভিপি বলে তারেক রহমানকে লাথি দিয়ে দেশ থেকে বের করে দেবে। এত বেয়াদব হয় মানুষ। এই কথাগুলো জামায়াতের জন্যই অভিধানে এসেছে বেত্তমিজ, বেয়াদব, বেইমান। এদের সঙ্গে আমাকে নির্বাচন করতে হচ্ছে। ভোট যদি হয়, তারা ১০ শতাংশ ভোট পাবে কি না সন্দেহ।

ফজলুর রহমান আরও অভিযোগ করেন, প্রথমে কতগুলো নারীকে বোরকা পরিয়ে ছাড়া হয়েছে। তারা বাচ্চাদের বিস্কুট ও চকলেট দিচ্ছে আর মায়েদের বলছে ভোট দিলে বেহেশতের টিকিট পাওয়া যাবে। বেহেশতের টিকিট দেওয়ার মালিক তো আল্লাহ। যারা এমন দাবি করে, তারা মহাপাপ করছে। তারা চিরদিন জাহান্নামের আগুনে জ্বলবে।

সভায় তিনি ভোটারদের বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে বিভ্রান্ত না হয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

অনুষ্ঠানে ফজলুর রহমানের স্ত্রী ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি উম্মে কুলসুম রেখাসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31