বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ ইং ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ মার্চ) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এ ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি আবদুন নূরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন বাচ্চু, চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজ, চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম সুমন, চন্দ্রগঞ্জ নিউ মার্কেটের সভাপতি মাওলানা মো. আবদুল কুদ্দুছ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের চন্দ্রগঞ্জ থানা সেক্রেটারি মোহাম্মদ আলাউদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন, ডা. সহিদ উল্যাহ স্বপন, ডা. মাকছুদুর রহমান ভুঁইয়া, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবুল কাশেম, বিএনপি নেতা মোহাম্মদ আলী, জামায়াত নেতা নজরুল ইসলাম টিটু, বিশিষ্ট ব্যবসায়ী সমীর কর্মকার, মো. দেলোয়ার হোসেন, মো. শাহ আলম, গণেশ কুরি, চন্দন কুরি প্রমুখ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, চন্দ্রগঞ্জ নিউ মার্কেটস্থ আমিনিয়া জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ আলতাফ হোসেন।
ইফতার ও দোয়া মাহফিলটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১