সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি :
” মুক্তিযুদ্ধের চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ, ” স্লোগান নিয়ে সারা দেশের ন্যায় যথাযথ মর্যাদায় লক্ষ্মীপুরেও
পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৬।

৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে কলেজের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মুক্তিযুদ্ধের ইতিহাস ও প্রেক্ষাপট তুলে ধরেন বক্তারা। ১৯৭১ সালে যাদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ পেয়েছি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাদের স্বপ্নের মতো বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সবাই।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরীর সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক আলতাফ হোসেন সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলেজ গভর্ণিং বডি’র অন্যতম সদস্য মুহাম্মদ মনির হোসেন, শিক্ষক শহিদুল ইসলাম, মিজানুর রহমান, এবিএম ইমামুদ্দিন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেরাব হোসেন, সদস্য সচিব আজিম হোসেন হারুন, যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সজীব, যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল চৌধুরী প্রিয়ন্ত, ছাত্রশিবির সভাপতি মো: আইয়ূব হোসেন ফাহিমসহ কলেজের সাধারণ শিক্ষার্থী, বিএনসিসি ও রোভার স্কাউটসের সদস্যরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31