রবিবার ২৪শে মে, ২০২৬ ইং ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা ভবনের স্থান পুনর্বিবেচনার দাবি জানিয়েছে চন্দ্রগঞ্জ এলাকার বাসিন্দারা।

এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০টায় থেকে ঘন্টাব্যাপী চন্দ্রগঞ্জ বাজারে মানববন্ধন করেছে নবগঠিত উপজেলার চন্দ্রগঞ্জ, হাজিরপাড়া, উত্তর জয়পুর ও চরশাহী ইউনিয়নের বাসিন্দারা।

মানববন্ধনে চন্দ্রগঞ্জ বাজারের ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মানববন্ধনকারীরা বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে আমরা চন্দ্রগঞ্জ উপজেলা বাস্তবায়নের দাবি জানিয়ে আসছি। অবশেষে বর্তমান সরকারের সময়ে আমাদের দাবি পূরণ হয়েছে। সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির প্রতি কৃতজ্ঞ। চন্দ্রগঞ্জ ইউনিয়নের নামে চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা হয়। তবে উপজেলা ভবনসহ সরকারি স্থাপনা নির্মাণের জন্য বটতলী এলাকায় জমি নির্ধারণ করা হয়েছে। কিন্তু চন্দ্রগঞ্জ এলাকা পূর্ব থেকেই সমৃদ্ধ। বিভিন্ন ইউনিয়নের লোকজনের গন্তব্য এ বাজারেই। চন্দ্রগঞ্জ থানাও, হাইওয়ে থানা, বিদ্যুৎ অফিস বাজারের পাশেই অবস্থিত। এ বাজারের ভূমি অফিস, রেজিস্ট্রি অফিস, সরকারি-বেসরকারী বিভিন্ন বিভিন্ন ব্যাংক এবং এনজিও রয়েছে। ঐতিহ্যবাহী কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জ বাজারেই অবস্থিত। বটতলী এলাকায় উপজেলা পরিষদ স্থাপন হলে উপজেলার বেশিরভাগ বাসিন্দা সহজে সেবাপ্রাপ্তি থেকে বঞ্চিত হবে।

তাই উপজেলা পরিষদ এ চন্দ্রগঞ্জ এবং হাজিরপাড়া ইউনিয়নের মধ্যবর্তীস্থানে স্থানে স্থাপন করা হলে উপজেলার লোকজন সহজে সরকারি-বেসরকরী সেবা ভোগ করতে পারবে। ওই স্থানে সরকারি ১১ একর খাস জমি রয়েছে। নতুন করে সরকারকে জমি অধিগ্রহণ করতে হবে না। সরকার যাতে উপজেলা পরিষদ স্থাপনের স্থান পুনর্বিবেচনা করে, আমরা সে দাবি জানাচ্ছি।

মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুনুর রশিদ, সুপ্রিম কোর্টের আইনজীবী ফুয়াদ, সাংবাদিক মোহাম্মদ হাসান, সাংবাদিক আল মামুন শিপন, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র দেলোয়ার হোসেন মানিক, ব্যবসায়ী শহীদুল ইসলাম প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১