সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীর অপহরণের চেষ্টা ও ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টা থেকে ঘন্টাব্যাপী চন্দ্রগঞ্জ বাজারে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে আঞ্চলিক মহাসড়কে স্বতঃস্ফূর্তভাবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। কর্মসূচির কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন গণপরিবহনের যাত্রীসহ জনসাধারণ

জানা যায়, গত বুধবার দুপুর দেড়টার দিকে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী ছুটি শেষে বাড়ি ফেরার পথে একটি সিএনজিচালিত অটোরিকশার চালক ও কয়েকজন বখাটে জোরপূর্বক তাকে অপহরণের চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য দেন প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম, চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এনায়েত উল্যাহসহ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।

বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে আসা-যাওয়ার পথে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
চন্দ্রগঞ্জ থানার ওসি মোরশেদ আলম বলেন, অভিযোগের বিষয়ে পুলিশ গুরুত্বসহকারে তদন্ত করছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। স্থানীয় অভিভাবকরাও এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31