সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল

নিজস্ব প্রতিবেদক :

গত ১৫ থেকে ১৬ বছরের (২০০৯/২০১০-২০২৫) এসএসসি পরীক্ষার ফলাফল, পরীক্ষার্থীর সংখ্যা, পাসের হার এবং জিপিএ-৫ (এ+) প্রাপ্ত শিক্ষার্থীর তথ্য বিশ্লেষণ করে লক্ষ্মীপুর জেলার সেরা ১০টি উচ্চ বিদ্যালয়ের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। দীর্ঘ সময়ের ধারাবাহিক ফলাফলের ভিত্তিতে প্রণীত এ তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে চন্দ্রগঞ্জ উপজেলার প্রতাপগঞ্জ হাই স্কুল।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১০ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতাপগঞ্জ হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৬, ৯০৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ৬, ৮৫৫ জন উত্তীর্ণ হয় এবং জিপিএ-৫ (এ+) অর্জন করে ১, ২৬৭ জন।

দ্বিতীয় স্থানে রয়েছে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ২০০৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত এ বিদ্যালয় থেকে ৬, ০১৯ জন পরীক্ষায় অংশ নিয়ে ৫, ৭৬৬ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১, ২১৫ জন শিক্ষার্থী।

তৃতীয় স্থানে রয়েছে রায়পুর মার্চেন্টস একাডেমি। ৫, ৪৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫, ১৩১ জন পাস করেছে এবং ৫৮৭ জন জিপিএ-৫ অর্জন করেছে।

চতুর্থ স্থানে থাকা লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ৫, ৯৬০ জন পরীক্ষায় অংশ নিয়ে ৫, ৭৪১ জন উত্তীর্ণ হয়েছে। এ বিদ্যালয় থেকে ৯০১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বিদ্যালয়টি জেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবেও পরিচিত।

পঞ্চম স্থানে রয়েছে রামগঞ্জ উচ্চ বিদ্যালয়। ২০১০-২০২৫ সময়ে ৬, ৬১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫, ৭৯৯ জন পাস করেছে এবং ৫৬৭ জন জিপিএ-৫ অর্জন করেছে।

এছাড়া তালিকার বাকি প্রতিষ্ঠানগুলো হলো-
ষষ্ঠ : দত্তপাড়া রাম রতন বহুমুখী উচ্চ বিদ্যালয়।

সপ্তম : লুম্বনগর একাডেমি

অষ্টম : দলটা রহমানিয়া হাই স্কুল

নবম : বিরাহীমপুর উচ্চ বিদ্যালয়

দশম : লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমি।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ সময়ের ফলাফলের ধারাবাহিকতা, পাসের হার এবং জিপিএ-৫ অর্জনের ভিত্তিতে বিদ্যালয়গুলোর শিক্ষার মান মূল্যায়নে এ ধরনের তালিকা শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য সহায়ক হতে পারে। তবে বিদ্যালয়ের সামগ্রিক মান নির্ধারণে সহশিক্ষা কার্যক্রম, অবকাঠামো, শিক্ষক-শিক্ষিকার দক্ষতা এবং শিক্ষার পরিবেশও গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31