সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায় এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে প্রথমস্থান অর্জন করেছে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়। একইসঙ্গে বিদ্যালয়টি জেলার মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছে।
সোমবার (১০ আগস্ট) সারাদেশে একযোগে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল অনুযায়ী, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এবার ৩০৩ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৪৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বিদ্যালয়টির মোট পাসের হার ৮৫ দশমিক ৪৮ শতাংশ।
চন্দ্রগঞ্জ উপজেলায় ফলাফলের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে দত্তপাড়া রামরতন বহুমুখী উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫সহ মোট ৯৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়টির পাসের হার ৭৫ দশমিক ৭৮ শতাংশ।
উপজেলায় তৃতীয় স্থানে রয়েছে বিরাহীমপুর উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে এবার ৬৪ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৫২ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৮১ দশমিক ২৫ শতাংশ।
এদিকে কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, লক্ষ্মীপুর জেলায় এবার প্রথমস্থান অর্জন করেছে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি থেকে ২১২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৫৫ জন জিপিএ-৫সহ মোট ২০১ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৪ দশমিক ৮১ শতাংশ।
জেলায় দ্বিতীয় স্থানে রয়েছে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল। বিদ্যালয়টি থেকে ৫০ জন জিপিএ-৫সহ মোট ১২৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়টির পাসের হার ৯৯ দশমিক ২৩ শতাংশ।
জেলায় তৃতীয় স্থানে রয়েছে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল। এ বিদ্যালয় থেকে মোট ২৩২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৪৮ জন জিপিএ-৫সহ ২১১ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯০ দশমিক ৯৫ শতাংশ।
প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এমন ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের শিক্ষকরা এ সাফল্যকে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল বলে উল্লেখ করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31