সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা

লক্ষ্মীপুর প্রতিনিধি :

মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে চন্দ্রগঞ্জ রাজমুকুট কমিউনিটি সেন্টার এর সামনে এই পথসভার আয়োজন করা হয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব এর নেতৃত্বে মাদক বিরোধী র‍্যালি ও পথসভায় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রাজিব, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুন নুর, চন্দ্রগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্যা, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. সোলায়মান, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আলতাফ হোসাইন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজ, চন্দ্রগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক সাইফ উদ্দিন জাবেদসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী।

আলোচনা শেষে র‍্যালিতে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন। গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নির্ধারিত স্থানে র‍্যালি শেষ হয়। এর আগে অনুষ্ঠিত পথসভায় মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর সামাজিক ও পারিবারিক প্রভাব এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের করণীয় নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে। মাদক প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মাদকবিরোধী এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31