নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মান্দারী ক্লাবের কমিটি অনুমোদন করা হয়েছে।
কমিটিতে মো. মিজানুর রহমান বাবলুকে সভাপতি ও জাহিদুর রহিমকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
২০২৬-২০২৯ অর্থ বছরের জন্য দায়িত্ব
পালন করবে উক্ত কমিটি।
কার্যকরী কমিটির পাশাপাশি ২৩ সদস্য
বিশিষ্ট সভাপতি মন্ডলীয় কমিটি ও সাবেক চেয়ারম্যান মাহমুদুল করিম দিপুকে প্রধান
উপদেষ্টা করে ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা
কমিটিও ঘোষণা করা হয়।
শনিবার দুপুরে লক্ষ্মীপুর শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কমিটি দুটি ঘোষণা দেওয়া হয়।
আলোচনা সভায় বক্তারা জানান, মান্দারী ক্লাব ২০০৯ সালে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে গঠিত হয়। মানবিক ও সামাজিক উন্নয়নমৃলক কাজ করার লক্ষ্য নিয়ে গঠিত হয় এ ক্লাব। ক্লাবের উদ্যোগে স্থানীয় পর্যায়ের অসহায় ও দুস্থ মানুষকে সহযোগিতা করা হয় নিয়মিত। মতবিনিময় অনুষ্ঠানে ক্যান্সার আক্রান্ত এক নারীকে ১০ হাজার টাকার আর্থিক অনুদান দেওয়া হয়।
অনুষ্ঠানে জাহিদুর রহিম ও বিপ্লব চন্দ্র মালাকারের
যৌথ সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক সভাপতি মাহবুবুর রহমান লিঠন, মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, মান্দারী ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট সাহাদাত হোসেন
বাবলু, সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ প্রমুখ।