শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

নামের বিভ্রাটে সৌদি থেকে বাংলাদেশির লাশ পাকিস্তানে

নাজিম ভুঁইয়া, সৌদিঅারব :
সৌদি আরবেরর দাম্মামে নিহত এক বাংলাদেশির লাশ সৌদি থেকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার পর ভুল ধরা পড়ায় অবশেষে ফেরত আনা হয়েছে। নামের মিলের কারণে কর্তৃপক্ষের এই ভুলের খবর এসেছে সৌদি গেজেটে।
নিহত ওই ব্যক্তি বাংলাদেশের কুমিল্লার বরুড়ার বাসিন্দা নিজামুল্লাহ বলে জানালেও তার বিস্তারিত পরিচয় জানাতে পারেননি দাম্মামে বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সেলর ফয়সল আহমেদ।
এদিকে সৌদি গেজেট জানায়, গত সপ্তাহে দাম্মামে সড়ক দুর্ঘটনায় নিহত হন ওই ব্যক্তি। তখন হাসপাতাল মর্গে তাকে পাকিস্তানি নিজামুল্লাহ বলে শনাক্ত করা হয়।
পাকিস্তানের পেশওয়ারের নিজামুল্লাহ সৌদি আরবের দাম্মামে গাড়িচালকের কাজ করতেন।
শনাক্তের পর পাকিস্তানে পাঠানো হয় নিজামুল্লাহর লাশটি। পেশওয়ারের বাছা খান আন্তর্জাতিক বিমানবন্দরে লাশ গ্রহণ করতে উপস্থিত ছিলেন নিজামুল্লাহর স্বজনরা।
সৌদি গেজেট অারো জানায়, কফিন খোলার পর স্বজনরা দেখে বলেন, এই লাশ তাদের নিজামুল্লাহর নয়।
পাকিস্তানি নিজামুল্লাহর পরিবার ওই লাশ নিতে অস্বীকৃতি জানালে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তা ফেরত পাঠানো হয় সৌদি আরবে।
এরপর লাশটি বাংলাদেশের নিজামুল্লার বলে নিশ্চিত হওয়া যায় বলে সৌদি সংবাদপত্রটি জানায়।
খবরটি দেখে দাম্মামে বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সেলর ফয়সল আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দৈনিক পূর্বকোণ কে জানান, নিজামুল্লাহর বাংলাদেশি এবং তার বাড়ি কুমিল্লার বরুড়ায়।
এ বিষয়ে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর সারওয়ার আলম  বলেন, “বিষয়টি আমরা জেনেছি। শিগগিরই ওই মৃতদেহটি বাংলাদেশি কারও কি না, তা যাচাই করতে যাব।”
এদিকে পাকিস্তান দূতাবাসও তাদের আসল নিজামুল্লাহর লাশ শনাক্ত করে দেশে পাঠানোর কাজ করছে বলে দেশটির দূতাবাসের একজন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে সৌদি গেজেট।
ছবি : পাকিস্তানী গাড়ি চালক নিজামুল্লার।যার পরিবর্তে ভুলে বাংলাদেশির লাশ পাকিস্তানে গিয়েছিল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০