আকাশবার্তা ডেস্ক :
কেউ বলছিলেন, এই সিএনজিওয়ালা (ড্রাইভার) আস্ত একটা পাগল। কেই বলছিল, বাহ! আইডিয়া তো সুন্দর! অন্য ধরনের সাজে সজ্জিত এই সিনজিটাকে ঘিরে ধরা সবাই স্বীকার করছিলেন যে এমন অদ্ভূত বিষয় তারা এর আগে দেখেনেনি।
সিএনজিতে উঠে বসলে রীতিমতো মনে হয় একটি ভ্রাম্যমাণ বাগান ছুটছে।
সিএনজিও অটোরিকশাওয়ালা হাশেম তার ‘পরিবেশ বান্ধব’ বাহন নিয়ে এক ধরনের গর্বের হাসি দিয়ে জানান, যাত্রীদের একটু স্বস্তিতে রাখার জন্য এই ব্যবস্থা।
খেয়াল করে দেখা গেল তার যাত্রীদের রীতিমতো ভিআইপি মর্যাদা এবং সেবা দিয়ে থাকেন যা আজকাল সচরাচর বাহন চালকদের মাঝে দেখা যায় না।
রাজধানী লাগোয়া চিটাগাংরোড থেকে সম্প্রতি এই দৃশ্য নিজের মোবাইল ক্যামেরায় ধারণ করেন সাংবাদিক তাহজিব হাসান।
সূত্র : কালের কন্ঠ।