শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

কমলনগরে জলোচ্ছ্বাসে নিখোঁজ তিন রাখাল ভোলায় উদ্ধার

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের কমলগনগরে জলোচ্ছ্বাসে নিখোঁজ হওয়া উপজেলার পাটারিরহাট ইউনিয়নের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে আবদুর জাহের (৫০), চরফলকন গ্রামের কালু পলোয়ানের ছেলে হান্নান (৩৫) একই গ্রামের দুলালের ছেলে মো. বাহারসহ (২৫) ৩ রাখালকে ভোলার ইলিশা থেকে উদ্ধার করা হয়েছে। মেঘনা নদীতে জেগে ওঠা চরকাঁকড়া থেকে গত শুক্রবার ঘুর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের জোয়ারের পানিতে তারা ভেসে যায়। এ সময় প্রায় ৭শ’ গরু-মহিষসহ গবাদী পশুও জোয়ারের পানিতে ভেসে যায়।

সোমবার সন্ধ্যায় কমলনগর মহিষ খামার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান স্বপন তাদের জীবিত উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। অবশ্য এর আগেই রোববার রাতে ওই তিন রাখালের সন্ধান পেয়ে খামার মালিক সমিতির সাধারণ সম্পাদককে অবগত করেন তাদের স্বজনরা।

তবে উদ্ধার হওয়া রাখালরা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। তাদের ভোলার এক আত্মীয়ের বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্বজনদের বরাত দিয়ে কমলনগর মহিষ খামার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান স্বপন জানান, তারা জলোচ্ছ্বাসের মুখে পড়ে স্রোতের অনুকূলে ভাসতে ভাসতে ভোলার ইলিশার উপকূলে গিয়ে পৌঁছায়। শনিবার সকালে স্থানীয়রা তাদের উদ্ধার করেন।

উল্লেখ্য, গত শুক্রবার সাগরে সৃষ্ট নিন্মচাপের প্রভাবে জলোচ্ছ্বাসের কারণে লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনায় জেগে ওঠা চরকাঁকড়া থেকে ৬শ’ মহিষ, ১শ’ গরুসহ ওই তিন রাখাল ভেসে যায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০