আকাশবার্তা ডেস্ক :
‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে ২০১৭ উদযাপিত হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) সকালে জেলা কমিউনিটি পুলিশিং সেলের উদ্যোগে লক্ষ্মীপুর পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে সদর মডেল থানায় আলোচনা সভায় মিলিত হয় সবাই।
এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা, ডিআই ওয়ান ইকবাল হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন, কমিউনিটি পুলিশিং সেলের জেলা সভাপতি সৈয়দ জিয়াউল হুদা আপলু, সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ, এহতেশাম হায়দার বাপ্পি প্রমুখ।
বক্তারা বলেন, পুলিশ জনতার সেতুবন্ধনের মাধ্যমে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব।