বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

সম্মানীভাতা বাড়লো জনপ্রতিনিধিদের

আকাশবার্তা ডেস্ক :
সিটি করপোরেশন, জেলা ও উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সরকারি সম্মানীভাতা বাড়ানো হয়েছে। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই ভাতা বৃদ্ধির কথা জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১ জুলাই থেকে স্থানীয় সরকার বিভাগের অধীন সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর, পৌরসভার মেয়র ও কাউন্সিলর, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা বর্ধিত সম্মানীভাতার সুবিধা পাবেন।
বার্তা সংস্থা বাসস জানায়, সিটি করপোরেশনের মেয়রের মাসিক সম্মানী ৮৫ হাজার টাকা ও কাউন্সিলরের ৩৫ হাজার টাকা করা হয়েছে। তবে মাসিক সম্মানী বাদে অন্য সব ভাতা তাঁরা আগের নিয়মেই পাবেন।
এছাড়া জেলা পরিষদের চেয়ারম্যানের মাসিক সম্মানী ৫৪ হাজার টাকা ও আপ্যায়ন ভাতা পাঁচ হাজার টাকা এবং সদস্যদের মাসিক সম্মানী ভাতা ৩৫ হাজার টাকা করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ক’ শ্রেণির পৌরসভার মেয়রের মাসিক সম্মানী বেড়ে দাঁড়িয়েছে ৩৮ হাজার টাকা ও কাউন্সিলরদের আট হাজার টাকা, ‘খ’ শ্রেণির পৌরসভার মেয়রের সম্মানী ২৮ হাজার টাকা ও কাউন্সিলরের সাত হাজার টাকা, ‘গ’ শ্রেণির পৌরসভার মেয়র ২৪ হাজার টাকা ও কাউন্সিলর ছয় হাজার টাকা মাসিক সম্মানী পাবেন।
এ ছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাসিক সম্মানী হিসেবে ৪০ হাজার টাকা ও ভাইস চেয়ারম্যান ২৭ হাজার টাকা সম্মানী পাবেন। এদেরও অন্য সব ভাতা আগের মতোই বহাল থাকবে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকারি অংশ তিন হাজার ৬০০ টাকা ও ইউপি অংশ চার হাজার ৪০০ টাকাসহ মোট আট হাজার টাকা, সদস্য সরকারি অংশ দুই হাজার ৩৭৫ টাকা ও ইউপি অংশ দুই হাজার ৬২৫ টাকাসহ মোট পাঁচ হাজার টাকা মাসিক সম্মানী পাবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০