শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

রাস্তায় ট্রাক-কাভার্ডভ্যানের কাগজপত্র পরীক্ষা না করার নির্দেশ

আকাশবার্তা ডেস্ক :

পণ্য ও মালামাল পরিবহন স্বাভাবিক রাখার স্বার্থে রাস্তায় ট্রাক ও কাভার্ডভ্যানের কাগজপত্র পরীক্ষা না করে যাত্রা শুরু ও শেষে টার্মিনালে পরীক্ষার জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শশক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

শনিবার (৪ নভেম্বর) সকালে পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান-ট্রাক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ এবং বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠকে এ নির্দেশ দেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন-পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশনস্) মো. মোখলেসুর রহমান, শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি মো. নওশের আলী, ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম, ডিআইজি (প্রশাসন) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিআইজি (অপারেশনস্) ব্যারিস্টার মাহবুবুর রহমান, ডিআইজি হাইওয়ে মো. আতিকুল ইসলাম, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও কুমিল্লা জেলার পুলিশ সুপারসহ ডিএমপির ট্রাফিক বিভাগের কর্মকর্তারা।

কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে হোসেন আহম্মদ মজুমদার, আবুল কাশেম, হাজী তোফাজ্জল হোসেন মজুমদার, মকবুল আহাম্মদ, আবু মোজাফফ্র এবং আবদুল মোতালেব প্রমুখ বক্তব্য রাখেন।

বৈঠকে শেষে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সহেলী ফেরদৌস সাংবাদিকদের জানান, সভায় পরিবহন নেতাদের দাবির প্রেক্ষিতে রাস্তায় ট্রাক-কাভার্ডভ্যানের কাগজপত্র পরীক্ষা না করে যাত্রা শুরু ও শেষ টার্মিনালে পরীক্ষার জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন আইজিপি।

সভায় মহাসড়ক যানজট ও দুর্ঘটনামুক্ত রাখতে ফিটনেস এবং বৈধ কাগজপত্রবিহীন গাড়ি না চালানোর জন্য মালিক-শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানিয়ে আইজিপি বলেন, গাড়িতে নির্দিষ্ট ওজনের অধিক পণ্য পরিবহন করা যাবে না। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হাইড্রোলিক হর্ণ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। তিনি ট্রাফিক আইন মেনে চলার জন্য নেতাদের প্রতি আহ্বান জানান।

আইজিপি বলেন, কোনো পুলিশ সদস্যদের বিরুদ্ধে মহাসড়কে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র : আমার সংবাদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০