শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

‘পরিচালক বললেন বিছানায় আসো’

বিনোদন ডেস্ক :

হলিউড-বলিউডে পরিচালক ও প্রযোজকদের বিরুদ্ধে যৌনহেনস্থার অভিযোগ নতুন কিছু নয়। প্রায়ই নানা অভিযোগ তুলেন সেখানকার ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রীরা।

এবার ভারতীয় অভিনেত্রী দিব্যা উন্নি এক পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন। যদিও সেই পরিচালকের নাম প্রকাশ করেননি তিনি। তবে সেই পরিচালক কীভাবে তাকে যৌন হেনস্থার কথা বলেছেন সেটা প্রকাশ করেছেন।

সম্প্রতি রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে দিব্যা উন্নি জানান, ২০১৫ সালে কেরালা গিয়েছিলেন তিনি। একটি ছবির বিষয়ে আলোচনার জন্য রাত ৯টার দিকে তাকে হোটেলে ডেকেছিলেন পুরস্কারপ্রাপ্ত এক পরিচালক।

দিব্যা বলেন, রুমে ঢুকেই দেখলাম পরিচালক শুয়ে আছেন। ছবির বিষয়ে কোনো কিছু আলাপ না করেই সোজাসোজি তিনি আমাকে যৌনতার প্রস্তাব দেন। তিনি আমাকে বলেন, ‘বিছানায় আসো। এই লাইনে সফল হতে গেলে ত্যাগ করতে হবে।’

তবে ওই প্রস্তাবে রাজি হননি দিব্যা। ফলে ছবিটি হাতছাড়া হয়েছিল তার। অবশ্য তাতে কোনো আক্ষেপ প্রকাশ করেননি এই অভিনেত্রী। দিব্যার দাবি, ‘আমরা প্রায়ই অভিনেত্রীদের হোটেলে ডাকার কথা শুনে থাকি। কিছু ঘটে বলেই শুনি।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০