
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) প্রতিষ্ঠাতা, ভাষা সৈনিক প্রয়াত কমরেড মো. তোয়াহা’র ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরের কমলনগরে তাঁর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পন করেছেন, সাবেক মন্ত্রী ও বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া। পরে শোক র্যালি ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
সোমবার (২৭ নভেম্বর) দুপুরে তোয়াহা’র স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ স্মরণ সভার আয়োজন করা হয়। লক্ষ্মীপুর জেলা সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক নুরুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কমলনগর উপজেলা ১৪ দলীয় জোটের সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক, পলিটব্যুরোর সদস্য কমরেড লুৎফর রহমান, ধীরেন সিংহ, সাইফুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য মহিম উদ্দিন মহিম, অ্যাডভোকেট আনোয়ার উল হক, দিদারুল আলম, তোয়াহা’র স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের।
বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম জাহিদ বিল্লাহ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মনিরুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ। স্মরণ সভার আগে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রয়াত ভাষা সৈনিক কমরেড তোয়াহা’র স্মরণে শোক র্যালি ও সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন দিলীপ বড়ুয়া।