মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ ইং ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

অধ্যাপক মাকসুদ কামাল ঢাবি শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত

আকাশবার্তা ডেস্ক :
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০১৮ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে প্রায় সবগুলো পদেই জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত নীল দলের প্রার্থীরা। শুধু একটি সদস্য পদে জয়ী হয়েছেন বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের প্রার্থী।
নীল দল থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন, অধ্যাপক মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম। মাকসুদ কামাল লক্ষ্মীপুরের সন্তান।
সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্লাব ভবনে নির্বাচনের ফল ঘোষণা করেন, শিক্ষক সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার রসায়ন বিভাগের অধ্যাপক তোফায়েল আহমেদ চৌধুরী। সভাপতি পদে নীল দলের অধ্যাপক মাকসুদ কামাল পান ৯৪৯ ভোট।  তাঁর নিকটতম প্রার্থী সাদা দলের অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম পান ৪৭৭ ভোট। সাধারণ সম্পাদক পদে নীল দলের অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম পান ৭২৫ ভোট। তাঁর নিকটতম প্রার্থী সাদা দলের অধ্যাপক লুৎফর রহমান পান ৬৯৭ ভোট।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০