বিনোদন ডেস্ক :
জন্মসূত্রে রাশিয়ান। ২০১২ সালে মিস এশিয়া প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছিলেন। বাংলা কতটা জানেন, তা নিয়ে বেশ সন্দেহ রয়েছে। তবে বাংলা সিনেমায় তার হাতেখড়ি হয়ে গেছে। না, ক্যামিও(অল্প সময়ের জন্য অভিনয়) নয় পুরদস্তুর নায়িকার চরিত্র। তাও আবার সুপারস্টার দেবের পাশে। দু’জনে কাঁধে কাঁধ মিলিয়ে আমাজন উপত্যকায় দাপিয়ে বেড়িয়েছেন। সাহসের কোনও কমতি নেই ‘আমাজন অভিযান’-এর বিদেশিনী শ্বেতলানা গুলাকোভার। সেই সাহসেরই পরিচয় মিলল তার ইনস্টাগ্রাম প্রোফাইলে। সম্পূর্ণ নগ্ন হয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন দেবের নায়িকা। তাতেই শোরগোল পড়ে গেছে নেটদুনিয়ায়। এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের সংবাদ প্রতিদিন পত্রিকা।
ছবিটি শ্বেতলানা তুলেছেন ‘ভোগ’ ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য। প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়ার বার্তাই এই প্রচ্ছদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তাতেই সহ-মডেলের সঙ্গে নিজের শরীরকে উন্মুক্ত করে দিয়েছেন রাশিয়ান মডেল। তবে এই প্রথম নয় ক্যামেরার সামনে মাঝে মধ্যেই বেশ বোল্ড অবতারে ধরা দেন শ্বেতলানা। এমন নমুনাও তার ইনস্টাগ্রামে কম নেই।
ছবিতে আন্না ফ্লোরিয়ানের চরিত্রে রয়েছেন শ্বেতলানা। পাশাপাশি রয়েছেন ডেভিড জেমস ও এডুয়ার্ডো মুনিজ। শংকরের অভিযানকে সফল করে তুলতে এদের অবদানও কম নয়। তবে শ্বেতলানা আলাদা করে নেটদুনিয়ার নজর কেড়েছেন নিজের এই বোল্ড ফটোশুটের মাধ্যমেই।