সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুয়াকাটার বিচে মন মাতানো গানে আইয়ুব বাচ্চু


বিনোদন ডেস্ক :

পর্যটন কেন্দ্র কুয়াকাটার মেগাবিচ কার্নিভালের কনসার্টে গান গেয়ে দর্শক মাতালেন জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু ও তার ব্যান্ড দল এলআরবি। মন মাতানো গানে দর্শক ও শ্রোতাদের উচ্ছ্বাসে বিচে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। কনকনে শীত উপক্ষো করে কার্নিভালের শেষ দিন সোমবার গভীর রাত পর্যন্ত বিচে হাজারো আইয়ুব বাচ্চুর ভক্ত গানে গানে উল্লাসে মেতে ওঠেন। কোথাও তিল পারিমাণের ঠাঁই ছিল না। নিরাপত্তার স্বার্থে পুলিশ, র‌্যাব, ট্যুরিস্ট পুলিশ ও নৌ-পুলিশের টহল ছিল কঠোর নজরদারি।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশে পর্যটন করপেরেশনের যৌথ উদ্যোগে এই প্রথমবারের মত পর্যটন কেন্দ্র কুয়াকাটায় তিন দিনব্যাপী মেগাবিচ কার্নিভালের আয়োজন করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কনসার্টে-আমি তো প্রেমে পড়িনি, আমি কষ্ট পেতে ভালোবাসি, সেই তুমি কেন এতো অচেনা হলে, তারা ভরা রাতে এবং মাধবী থেকে শুরু করে দর্শক নন্দিত বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশন করেন আইয়ুব বাচ্চু। জনপ্রিয় এই শিল্পীর একের পর এক গান শুনে দর্শনার্থী ও পর্যটকরা মুগ্ধ হয়েছেন। অনেককে নিজ মোবাইলে ছবি তুলে সাথে সাথে সামাজিক মাধ্যম ফেইসবুকে পোস্ট করতেও দেখা গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১