সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

দুই খান ‍‍ফের একসঙ্গে

বিনোদন ডেস্ক :

বলিউডের জনপ্রিয় দুই সুপারস্টার সালমান খান ও শাহরুখ খানকে একসাথে দেখা গিয়েছিল রাকেশ রোশনের ছবি করণ–অর্জুনে। আবার দু’জনকে এক সঙ্গে দেখা যাবে পরিচালক কবির খানের আসন্ন ছবি ‘টিউবলাইটে’। সোমবার সালমান খান ফিল্মসের (‌এসকেএফ)‌ সিওও অমর বাটলা তার ব্যক্তিগত টুইটারে কিং খানের স্পেশ্যাল অ্যাপিয়ারেন্সের কথা জানান।

শাহরুখ খানের কুছ কুছ হোতা হ্যায় ও হাম তুমহারে হ্যায় সনম চলচ্চিত্রে সালমানকে স্পেশ্যাল অ্যাপিয়ারেন্সে দেখা গিয়েছিল। পাশাপাশি সালমান খানের হর দিল জো প্যার করেগা ছবিতে শাহরুখের স্পেশ্যাল অ্যাপিয়ারেন্সে ছবিকে আরো আকর্ষণীয় করে তুলে। এসকেএফের সিওও অমর বাটলা টুইটারে লিখেছেন, টিউবলাইটের শুটিং সেটে একসঙ্গে দুই সুপারস্টার সালমান ও শাহরুখ রয়েছে। এতে ছবির গুরুত্ব আরো বেড়ে গেল দর্শকদের কাছে। কবির খান পরিচালনায় টিউবলাইটের শ্যুটিং হয়েছে লে, লাদাখ ও মানালিতে। অভিনয়ে দেখা যাবে বিশিষ্ট অভিনেতা ওম পুরি ও চীনা অভিনেত্রী ঝু ঝুকে। টিউবলাইট মুক্তি পাবে এ বছর ঈদের সময়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31