মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ ইং ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের উৎসব

রাকিব হোসেন আপ্র :

নতুন বছরের প্রথমদিনই উৎসব আর আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের হাতে হাতে পৌঁছে গেছে বিনামূল্যের পাঠ্যপুস্তক। সারাদেশের ন্যায় সোমবার লক্ষ্মীপুরেও বই উৎসব উদযাপন করা হয়। এ বছর জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রায় ১৫’শ ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে তিন লাখ শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দেয়া বিনামূল্যের বই।

সকাল ১০টায় জেলা শহরের আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক হোমায়রা বেগম, জেলা শিক্ষা কর্মকর্তা সরিৎ কুমার চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তালেব প্রমুখ।

এরপর পৌর শহীদ স্মৃতি একাডেমী, আজিমশাহ উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পৌর মেয়র আবু তাহের কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। একই সময় জেলা জুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও বই উৎসব উদযাপন করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০