বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

নন-এমপিও শিক্ষকদের অনশন প্রত্যাহার

আকাশবার্তা ডেস্ক :

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আশ্বাসের প্রেক্ষিতে টানা ছয়দিন আমরণ অনশনের পর তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। শুক্রবার (০৫ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন ভাঙার ঘোষণা দেন তারা।

এর আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়া, প্রধানমন্ত্রীর একান্ত সচিব জাতীয় প্রেসক্লাবে গিয়ে প্রধানমন্ত্রীর আশ্বাসের কথা জানান। এরপরই আমরণ অনশন প্রত্যাহারের ঘোষণা দেয়া হয় বলে জানান নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী ডলার।

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা তার একজন পিএসকে পাঠিয়েছিলেন আমাদের এখানে। তিনি এসে বলেছেন, খুব দ্রুতই আমাদের এমপিওভুক্তির কার্যক্রম শুরু করবেন। প্রধানমন্ত্রীর এই আশ্বাসে আমরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছি।’

এর আগে প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট শুরু করলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সেখানে গিয়ে শিক্ষকদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেন। কিন্তু তার আশ্বাসে ভরসা রাখতে পারেননি আন্দোলনরতরা। তাদের দাবি ছিল, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আশ্বাস আসতে হবে।

প্রসঙ্গত, এমপিওভুক্তির দাবিতে গত ৩১ জানুয়ারি (রোববার) থেকে প্রেসক্লাবের সামনে আমরণ কর্মসূচি শুরু করেন নন এমপিও শিক্ষকরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০