বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

জেলা পরিষদ : শপথ নিলেও দায়িত্ব জানেন না অনেকে

আকাশবার্তা ডেস্ক :

জেলা পরিষদের সদস্যরা শপথ নিয়েছেন। বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন তাঁদের শপথ পড়ান। এর আগে জেলা পরিষদের চেয়ারম্যানরা শপথ নেন।

তবে শপথ নিলেও জেলা পরিষদে তাঁদের দায়িত্ব কী, তা চেয়ারম্যান ও সদস্যদের অনেকেই জানেন না বলে জানিয়েছেন। উপজেলার মতো জেলাতেও স্থানীয় প্রশাসন ও সাংসদের সঙ্গে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হতে পারে বলে কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছেন।
প্রথমবারের মতো ইলেক্টোরাল ভোটে (পরোক্ষ) নির্বাচিত ৫৯ জেলার মোট ১ হাজার ৬৯ জনপ্রতিনিধিকে দুই দফায় শপথ পড়ানো হয়। এ সময় মন্ত্রী বলেন, তৃণমূলের মানুষের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা পরিষদ গঠন করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় সরকারব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং গণতন্ত্র সুসংহত হবে। মন্ত্রী আরও বলেন, তৃণমূলে সরকারের যেসব ছোট প্রকল্প আছে, সেগুলো জেলা পরিষদ বাস্তবায়ন করবে।
কিন্তু মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু বলেন, ‘সবে তো শপথ নিলাম। পরিষদের কাজ কী হবে, সেটা এখনো আমাদের কাছে স্পষ্ট নয়। দায়িত্ব নেওয়ার পর বোঝা যাবে আমাদের কী করতে হবে।’
ঝিনাইদহের চেয়ারম্যান কনক কান্তি দাশ বলেন, আস্তে আস্তে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। কী করতে হবে, তা স্পষ্ট না হলেও এটা পরিষ্কার যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।
গাজীপুরের সংরক্ষিত সদস্য রাশিদা খন্দকার বলেন, নারী সদস্যদের দিয়ে তো গুরুত্বপূর্ণ কাজ করানো হয় না। মসজিদ ও মন্দির সংস্কারের কাজ করানো হয়। জেলা পরিষদেও তা-ই হবে নিশ্চয়।
দুই যুগের বেশি সময় আগে উপজেলা পরিষদ গঠিত হলেও পরিষদ এখনো তাদের দায়িত্ব পুরোপুরি বুঝে পায়নি। অভিযোগ আছে, স্থানীয় প্রশাসন ও সাংসদ পরিষদের কাজে সহযোগিতা করে না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০