সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

প্রধানমন্ত্রী যে দায়িত্ব দেবেন সততার সঙ্গে কাজ করবো : তারানা হালিম

আকাশবার্তা ডেস্ক :

সদ্য দায়িত্ব পাওয়া তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ভালো কাজ করার জন্য যেখানে প্রধানমন্ত্রী দায়িত্ব দেবেন সেখানেই সততা ও দক্ষতার সঙ্গে কাজ করবো। কথা কম বলে কাজ বেশি করবো। দ্রুততার সঙ্গে কাজ করবো। রোববার তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

তারানা বলেন, দুর্নীতির সঙ্গে আপোস ও সমঝোতা করতে পারবো না। এটা প্রধানমন্ত্রী আমাদের শিখিয়েছেন। অসততা ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছি, আগামীতেও করবো। শোভনতার মাত্রা অতিক্রম করবো না। আমি প্রধানমন্ত্রীর মুখ উজ্জ্বল রাখতে চাই। যেটা আগেও করেছি, এখনও করবো। আগামী মার্চের ২৭ থেকে ৩১ তারিখের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ হবে। এজন্য সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানালেন ডাক ও টেলি যোগাযোগ থেকে বিদায় নেয়া প্রতিমন্ত্রী তারানা হালিম।

তিনি আরও বলেন, টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য ৬০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছিলাম, যা একনেকে অনুমোদনও হয়েছিল। কিন্তু নানা কারণে অর্থমন্ত্রী বরাদ্দ দিচ্ছিলেন না। এটা নিয়ে অনেকদিন দেনদরবারও করেছি। আমি একাধিকবার মন্ত্রীর সঙ্গেও কথা বলেছি। সব শেষে এই রদবদলের সাত-আটদিন আগে অর্থ মন্ত্রণালয় এ টাকা বরাদ্দ করেছে। এখন টাকা ছাড় হলে মেশিন কিনে ইন্সটল করলেই নেটওয়ার্ক সম্প্রসারণ সম্পন্ন হবে।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, টেলিফোন শিল্প সংস্থা (টেসিস) গত ২৭ বছর ধরে লোকসানে ছিল। সেটাকে আমি দায়িত্ব নেওয়ার পর লাভজনক করেছি। তবে ওই মন্ত্রণালয়ের সব সাফল্য আমার নয়। আমি প্রধানমন্ত্রীর নির্দেশ মতো একজন কর্মী হিসেবে কাজ করেছি। তাই এই সাফল্য সবার। এটি আওয়ামী লীগের ও সরকারের সাফল্য। তিনি বলেন, আগের মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে সব সাফল্য প্রধানমন্ত্রীর। দায়িত্ব যেখানে দেয়া হবে সেখানে জনগণের জন্য কাজ করবো।তিনি সচিবালয়ে ৫০১ নম্বর কক্ষে নতুন দপ্তরে পৌঁছলে কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করেন। পরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কার্যালয়ে যান প্রতিমন্ত্রী তারানা। মন্ত্রীও তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত সচিব নাসির উদ্দিন আহমেদ, প্রধান তথ্য কর্মকর্তা কামরুন্নাহার।

গত ৩ জানুয়ারি তারানা হালিমকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে সরিয়ে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিয়োগ দেয়া হয়। অভিনেত্রী-সংস্কৃতিকর্মী তারানা প্রায় তিন বছর আগে যোগ দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে। ওই মন্ত্রণালয়ে দীর্ঘদিন কোনো মন্ত্রী ছিল না। এখন তিনি তথ্য মন্ত্রণালয়ে কাজ করবেন। নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা গত বৃহস্পতিবার নতুন দপ্তরে যোগ দিলেও তারানা হালিম সেদিন অফিসে যাননি। তিনদিন পর তিনি তার নতুন দপ্তরে যোগ দিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930