শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

অভিনেতা সিরাজ হায়দার আর নেই

বিনোদন প্রতিবেদক :

না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক সিরাজ হায়দার। ১১ জানুয়ারি বৃহস্পতিবার সকালে রাজধানীর কল্যাণপুরের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৭১ বছর।

সিরাজ হায়দারের বড় ছেলে নাট্য নির্মাতা লেলিন হায়দার বলেন, আজ ভোর ৬টা ১৫ মিনিটের দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে বাবা মারা যান। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।

মৃত্যুকালে স্ত্রী অভিনেত্রী মিনা হায়দার, দুই ছেলে, এক মেয়ে ছাড়াও অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন প্রয়াত সিরাজ। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের মীরকাদিমে।

এদিকে অভিনেতার মৃত্যুর খবরে তার বাসায় ছুটে গেছেন চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীরা। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাংগঠনিক সম্পাদক বজলুর রশিদ বলেন, শ্রদ্ধা জানানোর জন্যে সিরাজ হায়দারের মরদেহ বিএফডিসিতে নেওয়া হবে। সেখানেই বাদ জোহর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংগঠনটির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার।।

অভিনয়ের সঙ্গে পঞ্চান্ন বছরের বেশি সময় ধরে জড়িয়ে ছিল সিরাজ হায়দারের নাম। এই দীর্ঘ সময়ে তিনি অভিনয় করেছেন যাত্রা, মঞ্চ, রেডিও, টেলিভিশন এবং চলচ্চিত্রে। ১৯৬২ সালে পূর্ব পাকিস্তান জাতীয় দিবসে টিপু সুলতান নাটকে করিম শাহ চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয় শুরু করেন ওই সময়ে নবম শ্রেণিতে পড়ুয়া সিরাজ। মুক্তিযুদ্ধের পর চলচ্চিত্র পরিচালক আবদুল্লাহ আল মামুনের সহকারী হিসেবে জল্লাদের দরবার নামক চলচ্চিত্রে কাজ শুরু করেন। প্রথম অভিনীত চলচ্চিত্রের নাম সুখের সংসার। নারায়ন ঘোষ মিতা পরিচালিত এ চলচ্চিত্রে খলনায়ক চরিত্রে অভিনয় করেন সিরাজ হায়দার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০