রবিবার ১৯শে জুলাই, ২০২৬ ইং ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে উন্নয়নমূলক কাজ গতিশীল করার লক্ষ্যে গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এমন সহযোগিতা চান তিনি। এ সময় নবাগত জেলা প্রশাসক বলেন, লক্ষ্মীপুরবাসীর সেবা প্রদান করাই তাঁর লক্ষ্য।

সকলের সার্বিক সহযোগিতায় জেলার সকল উন্নয়নমূলক কাজ করে যেতে চান তিনি। জেলা প্রশাসনের কর্মকর্তাদের কোন ধরণের অনিয়ম ও দুর্নীতি করার সুযোগ না দেয়ার কথাও উল্লেখ করে নবাগত এই জেলা প্রশাসক। এ সময় গণমাধ্যম কর্মীদের সঠিক ও তথ্য নির্ভর সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মীর শওকত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ইকবাল হোসেন, মোঃ মফিজুল ইসলাম, মোঃ মঞ্জুরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুজ্জামান ও জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুনসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১