শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

‘চোখ লাগলে আরও চোখ নে, তারপরেও রেজাল্ট দে’

আকাশবার্তা ডেস্ক :

অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশের দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ( ১৮ জানুয়ারি) পৌনে ১২টা থেকে সাত কলেজের ২০১৪-১৫ সেশনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা এ বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি, জানুয়ারির মধ্যে তাদের ফল প্রকাশ করতে হবে।

শিক্ষার্থীরা জানায়, ২০১৪-১৫ শিক্ষাবর্ষে যারা দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিয়েছে তাদের ফলাফল প্রকাশ হয়নি ১১ মাসেও। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে পরীক্ষা শেষ হয়েছে তাদের। কিন্তু ফলাফল কবে দেবে কেউ বলতে পারছে না। শিক্ষার্থীরা জানুয়ারির মধ্যেই পরীক্ষার ফলাফল প্রকাশ করে মার্চের মধ্যে তৃতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার ব্যবস্থা করার দাবি জানাচ্ছে।

ঢাকা কলেজের শিক্ষার্থী আল আমিন জানান, ‘আমরা গত বছরের ফেব্রুয়ারিতে পরীক্ষা দিয়েছি। এরপর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হই। কিন্তু আজ পর্যন্ত আমাদের ফলাফল প্রকাশ হয়নি। ফলে আমরা তৃতীয় বর্ষে ভর্তি হতে পারছি না। কিন্তু আমাদের সঙ্গে যারা অন্য কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তারা তৃতীয় বর্ষ প্রায় শেষ করার পথে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসে যতক্ষণ তাদের আশ্বাস না দেবেন, ততক্ষণ রাস্তা না ছাড়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
নীলক্ষেত মোড়ে স্লোগান উঠে, ‘চোখ লাগলে আরও চোখ নে, তারপরেও রেজাল্ট দে’।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে সাতটি সরকারি কলেজের ব্যবস্থাপনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। কিন্তু পর্যাপ্ত প্রস্তুতির আগেই এই পরিবর্তনে তৈরি হয় নানা জটিলতা। ওই কলেজগুলোতে পরীক্ষা, ফলাফল সবই আটকে যায়। পরীক্ষা নেয়ার দাবিতে গত ২০ জুলাই শাহবাগ মোড়ে শিক্ষার্থীদের আন্দোলনের সময় তাদেরকে হটাতে পুলিশের কাঁদানে গ্যাসের সেল আঘাত হানে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের চোখে। পরে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন তিনি।

আবার এই সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে সম্প্রতি আন্দোলনে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এই আন্দোলনে বাধা দেয়ার ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সঙ্গেও বিবাদে জড়িয়ে হুমকিতে আছে সাধারণ ছাত্ররা।

অধিভুক্ত কলেজগুলো হচ্ছে- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮