শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

শাকিব এবার রাজনীতিক

 বিনোদন প্রতিবেদক :

দাম্পত্য জীবনে টানাপোড়েন চলছে। কিন্তু এরপরও থেমে নেই চিত্রনায়ক শাকিব খানের শুটিং। একের পর এক ছবিতে কাজ করে যাচ্ছেন নায়ক। আগামী মাসে মুক্তি পাবে তার অভিনীত নতুন ছবি ‘আমি নেতা হব’। এতে প্রথমবারের মতো একজন রাজনৈতিক নেতার ভূমিকায় অভিনয় করবেন শাকিব খান।

এর মাধ্যমে প্রায় ছয় মাস পর এই অভিনেতাকে বড়পর্দায় দেখা যাবে। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, “১৬ ফেব্রুয়ারি ‘আমি নেতা হব’ ছবিটি মুক্তি পাবে। আমার প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম ছবি এটি। বিগ বাজেটে নির্মিত এই ছবিটি দর্শককে হলে গিয়ে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এই বছরে শাকিব খান অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি হতে যাচ্ছে ‘আমি নেতা হব’। ইচ্ছে আছে দেশজুড়ে শতাধিক সিনেমা হলে এ ছবি মুক্তি দেয়ার।”

ছবিটি পরিচালনা করেছেন গুণী নির্মাতা উত্তম আকাশ। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা সাহা মিম। এর আগে তারা ‘আমার প্রাণের প্রিয়া’ শিরোনামের একটি ছবিতে অভিনয় করেন। নয় বছর পর ফের মুক্তি পেতে যাচ্ছে শাকিব-মিম জুটির নতুন ছবি। এতে পাঁচটি গান রয়েছে। তিনটি গানের কোরিওগ্রাফি করেছেন ভারতের নৃত্য-পরিচালক বাবা যাদব। একটি আইটেম গানের কোরিওগ্রাফি করেছেন বাংলাদেশের তানজিল আলম।

চারটি গানের কথা লিখেছেন সুদীপ কুমার দীপ এবং একটি গানের কথা লিখেছেন কলকাতার আকাশ। এদিকে কয়েকদিন আগে এই ছবির ‘লাল লিপস্টিক’ শিরোনামের আইটেম গানটি ইউটিউবে প্রকাশিত হয়। এতে শাকিব খান ও মিমের পরিবেশনা দর্শকদের নাড়া দেয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮