শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

একই ফ্রেমে তিন কন্যা

বিনোদন ডেস্ক :

স্টেজে গান করার সময় অন্যরকম লাগে আঁখি আলমগীরকে। গানের সঙ্গে তার আকর্ষণীয় নাচের মুদ্রায় শ্রোতারা উন্মাতাল হয়ে পড়েন। তাই এই ধারার গানে শিল্পীর কদর একটু বেশিই। ফলে অনুজ শিল্পীদের কাছেও আঁখি আলমগীরের নানা বন্দনা শোনা যায়। জুনিয়র শিল্পীদের অনেকেই এই শিল্পীকে স্টেজ গানের আদর্শ মানেন। এদিকে একটি রিয়েলিটি শো থেকে উঠে আসা দুই শ্রোতাপ্রিয় কন্ঠশিল্পী কোনাল ও লুইপাও নিজেদের অসাধারণ গায়কী দিয়ে সঙ্গীতাঙ্গনে আলাদা আলাদা জায়গা করে নিয়েছেন।

এই তিন শিল্পী সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। আর সেখানে একই ফ্রেমে বন্দী হন তারা। গালগল্পের এক ফাঁকে আঁখি আলমগীর বলেন, ‘কোনালের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। আমার আত্মার বোন সে। অনেক কিছুতেই তার সঙ্গে আমার মতের মিল হয়। আমরা একে অপরের সঙ্গে অনেক কিছুই শেয়ার করি। কোনাল অবশ্যই চমৎকার গায়, দেখতেও বেশ সুন্দর। সত্যি বলতে কী, কোনাল একজন পরিপূর্ণ মানুষ। আমি মনে করি, আমারই একটি ভার্সন কোনাল। আর লুইপার উচ্চাঙ্গ সঙ্গীতের ভীতটা খুব শক্ত এবং এটা পরীক্ষিতও বটে। লুইপার মতো বয়সে আমিও এতো ভালো গাইতে পারতাম না। মাঝে মাঝে আমি অবাক হয়ে তার গান শুনি, আর ভাবি-কীভাবে সে এতো ভালো গান গায়। তার ব্যবহার খুব মিষ্টি এবং আমি উপলদ্ধি করতে পারি যে, লুইপা আমাকে অনেক শ্রদ্ধা করে, ভালোবাসে।’

কোনাল বলেন, ‘আঁখি আপুর সঙ্গে আমার সর্ম্পকটা পারিবারিক। তার সঙ্গে আমার মন মানসিকতার অনেক কিছুই মিয়ে যায় বলে আমাদের মধ্যে সম্পর্কটা আত্মার হয়ে উঠেছে। আমি অবাকই হই, তিনি এতোটা বছর একই জনপ্রিয়তা নিয়ে কীভাবে এখনো অসাধারণভাবে গেয়ে যাচ্ছেন। সত্যিই আঁখি আপু একজন অসাধারণ সঙ্গীতশিল্পী। তার গায়কী এবং আচার-আচরণ থেকে আমাদের সত্যিই অনেক শেখার আছে। লুইপার ক্লাসিকেল ঘরানার গান আমাকে মুগ্ধ করে। আমরা দুজন একই রিয়েলিটি শো থেকে আসা। যে কারণে আমাদের সর্ম্পকটাও দুই বোনের মতো।’

লুইপা বলেন, ‘আমি শুধু একটি কথাই বলতে চাই, আর তা হচ্ছে- আঁখি আপু আমার স্টাইল আইকন। তার গায়কী, ব্যবহার, দেখা হলেই আদর করে মিষ্টি হাসি দিয়ে কাছে টেনে নেয়া-সবকিছুর মধ্যেই যেন পরিপূর্ণ আঁখি আপুকে খুঁজে পাই। একজন মানুষ হিসেবে তিনি অনন্য। আমার অনেক শ্রদ্ধার স্থানে তিনি আছেন। আর কোনাল আপু আমার অগ্রযাত্রী। তিনিও অনেক ভালো গান করেন। পথ চলতে গিয়ে কোথাও আটকে গেলে আমি তাকে অনুসরণ করেই এগিয়ে যাবার সাহস করি। কারণ একই পথের পথিক আমরা।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮