সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

নির্বাচনে না যেতে টালবাহানা করছে বিএনপি : কাদের

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির কাজকর্ম দেখে, তাদের নেতাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য বিএনপি ‘টালবাহানা’ করছে। এজন্য বিভিন্ন ছলচাতুরির আশ্রয় নিচ্ছে তারা।’

রাজধানীর শনির আখড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি ফুটওভারব্রিজ শুক্রবার উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন।

খালেদা জিয়াকে ‘মিথ্যা মামলায়’ সাজা দেয়া হলে বিএনপির কঠোর আন্দোলনে যাওয়ার যে হুমকি দিয়েছে সে প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘রায় এখনও হয়নি। কিন্তু তার আগেই তারা রায় কী হবে বলে দিচ্ছেন। বিরুদ্ধে গেলে তারা আন্দোলন করবেন। বিলাসবহুল হোটেলে বসে তারা জনগণের জন্য আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।’

তবে বিএনপি আন্দোলনের হুমকি দিলেও আওয়ামী লীগ কোনো কর্মসূচি দেবে না জানিয়ে কাদের বলেন, ‘আমাদের কোনো কর্মসূচি নেই। কর্মসূচি দিয়ে আমরা মানুষের উদ্বেগ বাড়াতে চাই না। তবে জনগণের জানমালের নিরাপত্তায় আমরা সতর্ক থাকব। বিশৃঙ্খলা হলে জনগণই সমুচিত জবাব দেবে।’

মানুষকে ফুটওভারব্রিজ ব্যবহারের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের জনগণ ফুটওভারব্রিজ দাবি করে। কিন্তু নির্মাণের পর তাতে আর কেউ উঠতে চায় না। ফুটওভারব্রিজগুলো অব্যবহৃত পড়ে থাকে। অনেক সময় দেখা যায় কাছেই ফুটিওভারব্রিজ, কিন্তু নিচের সড়ক দিয়ে মানুষ রাস্তা পার হচ্ছে। এসব বিষয়ে সচেতন হতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930