মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ ইং ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

শেষ সময়ে কোনো ‘অযৌক্তিক দাবি’ করে লাভ নেই

আকাশবার্তা ডেস্ক :

সরকারের শেষ এসে কেউ যদি কোনো ‘অযৌক্তিক দাবি’ নিয়ে এসে তা আদায়ের জন্য চাপ সৃষ্টি করে তাতে সরকার সাড়া দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার এক শিক্ষা সমাবেশে কাউকে সরাসরি উদ্দেশ না করেই আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আওয়ামী লীগ সরকার কখনো কাউকে বঞ্চিত করছে না। তবে এটা ঠিক, কিছু দিলেই যদি আরো দিন আরো দিন বলা শুরু হয়, তাহলে কিন্তু আমরা দিতে অপারগ হব। কারণ, আমাদের বাজেট নিয়ে পরিকল্পিতভাবে চলতে হয়। আমাদের মাথায় রাখতে হবে আমরা কতটুকু করতে পারি।’

‘কোথায় কোনটা সরকারি করতে হবে সেটাও একটা নীতিমালার ভিত্তিতে হবে। যখন তখন যে কেউ দাবি করলে সেটা তো পূরণ করা সম্ভব না। এটা সবাইকে অনুধাবন করতে হবে, বুঝতে হবে।’ ‘আওয়ামী লীগ শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়’ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর আমরা কতগুলো পদক্ষেপ নিয়েছি। কারো দাবি করতে হয়নি, আন্দোলন করতে হয়নি- তার আগেই করে দিয়েছি।’

প্রধানমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ যতক্ষণ ক্ষমতায় আছে কাউকে বঞ্চিত করেনি, কাউকে বঞ্চিত করবে না। সঙ্গে সঙ্গে আমি এটুকু বলব, চাপ দিয়ে কিন্তু কেউ কিছূ আদায় করতে পারবেন না। কেউ যদি মনে করেন, এটা সরকারের শেষ বছর- কাজেই এমনি দাবি করলেই আমরা সব শুনে ফেলব, আমি কিন্তু ক্ষমতার পরোয়া করি না, আমি এটা বলে দিচ্ছি।’

রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১