মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ ইং ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

হ্যাপি রোজ ডে : কোন গোলাপ কিসের প্রতীক

বিশেষ প্রতিবেদন :

এই আধুনিক যুগে ভ্যালেন্টাইন’স ডে অর্থাৎ ভালোবাসা দিবস সম্পর্কে জানে না এরকম মানুষ মনে হয় খুঁজে পাওয়া একটু কঠিনই বটে। বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো বরাবরই উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে দিনটিকে পালন করে আসছে। তার সঙ্গে তাল মিলিয়ে বেশ কয়েক বছর ধরে বেশ উচ্ছ্বাসের সঙ্গেই দিনটিকে পালন করছে বাংলাদেশের মানুষ।

চলছে ভাষার মাস ফেব্রুয়ারি। এ মাসই আবার ভ্যালেন্টাইন’স ডের মাস। আর মাত্র কয়েকদিন পরই সেই কাঙ্খিত দিন। ইতোমধ্যে শুরু হয়ে গেছে ভ্যালেন্টাইন’স উইক। অর্থাৎ প্রেমের সপ্তাহ।

আসন্ন ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন’স ডে। সাধারণত, তার ৭ দিন আগে থেকেই শুরু হয় ভালোবাসার সপ্তাহ। প্রতি বছর ৭ ফেব্রুয়ারি ‘রোজ-ডে’ অর্থাৎ গোলাপ দিবস পালনের মধ্য দিয়ে শুরু হয় প্রেমের সপ্তাহ। সে অনুযায়ী, আজ রোজ ডে’র মধ্য দিয়ে শুরু হলো ভালোবাসা সপ্তাহ। আর প্রেমের শুরু তো ফুল দিয়েই।

প্রেমিক-প্রেমিকা হোক বা যে কোনও প্রিয়জন, হাতে ধরে গোলাপ উপহার দেওয়ার দিন আজই। ভালোবাসার ফুল গোলাপ। ভালোবাসার ভাষা বুঝতে ও বোঝাতে পারে গোলাপ। তাই উপহার হিসেবে গোলাপের চাহিদা এখনও সবকিছুর ঊর্ধ্বে। লাল, হলুদ, সাদা, গোলাপি বিভিন্ন রঙের সঙ্গেই বদলে যায় গোলাপের ভাষা, আবেদন।

রোজ ডে’তে যারা উইশ করছেন, তাদের জেনে রাখা ভালো কোন রঙের গোলাপ কিসের প্রতীক।

লাল গোলাপ : প্রেমের কবিতা আর গল্পে বারবার ঘুরে ফিরে এসেছে রক্ত গোলাপের কথা। সৌন্দর্য, ভালোবাসার প্রতীক লাল গোলাপ। সময়ের সঙ্গে সঙ্গে প্রেমের ধরন বদলে গেলেও প্রেম নিবেদনের ভাষা হিসেবে লাল গোলাপের আবেদন এখনও চিরন্তন।

গোলাপি গোলাপ :  শুধু লাল গোলাপ নয়, মনের ভাষা বোঝাতে পারে গোলাপি গোলাপও। ভালোবাসা, কৃতজ্ঞতা, স্বীকৃতির প্রতীক গোলাপি গোলাপ। প্রিয় বন্ধু, নির্ভরযোগ্য সঙ্গীকে ‘থ্যাঙ্ক ইউ’ বলতে পারেন গোলাপি গোলাপ দিয়ে।

সাদা গোলাপ :  আমরা সাধারণত শোক জ্ঞাপনে সাদা ফুল  ব্যবহার করে থাকি। কিন্তু সাদা গোলাপের গুরুত্ব অনেক গভীর। বিয়ের সময় কনের হাতে দেওয়া হয় একগুচ্ছ সাদা গোলাপ। কেন জানেন? এই ফুল নতুন জীবন শুরুর প্রতীক। আধ্যাত্মিকতারও প্রতীক সাদা গোলাপ। মৃতহেদ, সমাধির উপর সাদা গোলাপ রাখার অর্থ তাকে মিস করা। তবে শুধু মৃত ব্যক্তিকে নয়, কাউকে মিস করলে আপনি তাকেও সাদা গোলাপ পাঠিয়ে জানাতে পারেন মনের ভাষা।

কমলা গোলাপ : কমলা গোলাপ আবেগ, উৎসাহ, উদ্দীপনার প্রতীক। সহযোদ্ধাকে উদ্বুদ্ধ করতে ব্যবহার করা হয় কমলা গোলাপ। কমলা গোলাপ উপহার দিয়ে বোঝাতে পারেন, আপনি পাশে আছেন।

হলুদ গোলাপ : জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্কের প্রতীক হলুদ গোলাপ। ঠিক ধরেছেন। হলুদ গোলাপ বন্ধুত্বের প্রতীক। আনন্দ, সুস্বাস্থ্য বোঝাতেও হলুদ গোলাপ ব্যবহার করা হয়। আপনার জীবনে তার মূল্য বোঝাতে প্রিয়বন্ধুকে দিতে পারেন একগুচ্ছ হলুদ গোলাপ।

রক্তবেগুনী গোলাপ : রক্তবেগুনী রং বিশ্বস্ততার প্রতীক। রানিকে সম্মান জানাতে দেওয়া হয় রক্তবেগুনী গোলাপ। তাই রক্তবেগুনী গোলাপের ভাষা এখনও রহস্যের চাদরে ঢাকা।

পিচ গোলাপ : এই রঙের গোলাপ আরোগ্যের প্রতীক। সততা, আন্তরিকতা, সহমর্মিতা বোঝাতেও দেওয়া হয় গুচ্ছ গোলাপ।

এএইচ/আকাবিডি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০