রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে পুলিশের ধাওয়ায় বিএনপির মানববন্ধন পন্ড, ৪ নেতাকর্মী আটক

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে পুলিশের ধাওয়ার মুখে বিএনপির মানববন্ধন কর্মসূচি পন্ড হয়ে গেছে। এ সময় নেতাকর্মীদের ধাওয়া ও লাঠিচার্জ করে ব্যানার কেড়ে নেয় পুলিশ। পরে ঘটনাস্থল থেকে বিএনপি কর্মী রাশেদ, নুরু ও সুমনসহ তিন জনকে আটক করা হয়।

(আজ) সোমবার সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু’র নেতৃত্বে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মানববন্ধন পালনের চেষ্ঠাকালে এ ঘটনা ঘটে। পরে দলীয় নেতাকর্মীরা ধাওয়া খেয়ে শহরের উত্তর তেহমুনী এলাকায় বিক্ষোভ মিছিল বের করলে, সেখানেও পুলিশী বাধার মুখে পড়ে ছত্রভঙ্গ হয়ে যায় তারা। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে সদর থানা পশ্চিম যুবদলের যুগ্ম আহ্বায়ক শিপন পাটোয়ারীকে আটক করে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু জানান, দলীয় চেয়ারপারসন বেগম জিয়ার বিরুদ্ধে ঘোষিত রায়ের প্রতিবাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ ভাবে মানববন্ধন কর্মসূচি পালন করতে অবস্থান নেয় তারা। এ সময় পুলিশ ব্যানার কেড়ে নিয়ে নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় এবং ধাওয়া দিয়ে ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।

ভিডিও ফুটেজ দেখতে নীচের লিংকে ক্লিক করুন :

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০