সোমবার ২০শে জুলাই, ২০২৬ ইং ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে পিটিয়ে সাংবাদিককে হত্যা, গ্রামবাসীর বিক্ষোভ, আটক ১

আকাশবার্তা ডেস্ক :


লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত সাংবাদিক শাহমনির পলাশ (২৮) মারা গেছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে উঠেন। তারা বিক্ষোভ করে খুনিদের শাস্তির দাবি জানান।

পলাশ দৈনিক রুপবানী পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ও লক্ষ্মীপুর সরকারি কলেজের স্নাতক (বিএ) ফলপ্রার্থী। সে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের মাছিমনগর গ্রামের মনির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সাংবাদিক পলাশদের বাগানের গাছ কেটে নেওয়ার চেষ্টা করে তার দুই জেঠাতো ভাই আবু ইউছুফ (৫০) ও আবু ছায়েদ (৪৫)। বাধা দিলে পলাশের বাবাকে তারা ইট নিক্ষেপ করে। এতে পলাশের বৃদ্ধ বাবা আহত হয়ে মাটিতে পড়ে যান। এ সময় বাবাকে উদ্ধার করতে গেলে তার ওই দুই জেঠাতো ভাই পলাশকে রড দিয়ে মাথায় ও বুকে আঘাত করে। মাথা ফেটে গিয়ে তাৎক্ষণিক তিনি জ্ঞান হারান। তখন ভাইকে বাঁচাতে গেলে বোন নাছিমা বেগমকেও (৩৫) মারধর করা হয়।

খবর পেয়ে আশপাশের লোকজন এসে পলাশকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে নোয়াখালী হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতিতে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তার মৃত্যু হয়।

অভিযুক্ত আবু ইউছুফ ও আবু ছায়েদ নাছিমনগর গ্রামের হাজী আক্তারুজ্জামানের ছেলে। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে। এ ঘটনায় আবু ইউছুফের স্ত্রী ফয়েজুন নেছাকে আটক করেছে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, পারিবারিক সীমানা জটিলতা নিয়ে চাচাতো ভাইদের হামলায় আহত সাংবাদিক মারা গেছেন। থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে, জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১