সোমবার ২০শে জুলাই, ২০২৬ ইং ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে সাংবাদিক পলাশের খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন, জেলা প্রশাসককে স্মারকলিপি

আকাশবার্তা ডেস্ক :


লক্ষ্মীপুরে সাংবাদিক শাহ মনির পলাশের হত্যার প্রতিবাদে ও ঘাতকদের গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে লক্ষ্মীপুর সম্পাদক-প্রকাশক পরিষদ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন শেষে আসামিদের দ্রুত বিচার ও শাস্তির দাবিতে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় নিহত পলাশের বিক্ষুব্ধ গ্রামবাসী, জেলার স্থানীয় পত্রিকার সম্পাদক-প্রকাশকরা ছাড়াও চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা এতে অংশ নেয়।

মানববন্ধনের বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সম্পাদক-প্রকাশক পরিষদের সভাপতি মোঃ কামাল উদ্দিন হাওলাদার, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলী হোসেন, সম্পাদক-প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম সহিদ, দপ্তর ও প্রচার সম্পাদক আফজাল হোসেন সবুজ, দৈনিক আলোকিত লক্ষ্মীপুরের সম্পাদক অ্যাডভোকেট হাফিজ উল্যাহ, সাংবাদিক জাহাঙ্গীর আলম, একিউএম সাহাবুদ্দিন, সাংবাদিক অধ্যক্ষ আবদুন নূর, জহিরুল ইসলাম শিবলু, তোফায়েল আহম্মেদ, একেএম মিজানুর রহমান, প্রভাষক মানছুর রহমান, রজিব-উজ-জামান, যুবলীগ নেতা সাইফুল ইসলাম মিঠু, আবদুল ওয়াহাব ভূঁইয়া প্রমুখ।

উল্লেখ্য, গত বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার মাছিমনগর গ্রামে পারিবারিক জমি-সংক্রান্ত বিরোধে দৈনিক রূপবানী পত্রিকার জেলা প্রতিনিধি পলাশকে তার দুই চাচাতো ভাই পিটিয়ে আহত করে। পরে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পলাশ। ওইদিন রাতেই নিহতের বাবা মনির হোসেন লক্ষ্মীপুর সদর থানায় বাদি হয়ে আবু ইউছুফ, আবু ছায়েদ ও ইউছুফের স্ত্রী ফয়েজুন নেছাকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১