কাজী আশিকুর রহমান, চবি প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রাণিবিদ্যা বিভাগে শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে। এ বিভাগে ২৪ জন শিক্ষক থাকার কথা থাকলেও আছে মাত্র ৮ জন। অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এ বিভাগটি।বায়োলজির মাদার সাবজেক্ট হওয়া সত্বেও তাদের বায়োলজি অনুষদে নেই। নেই পর্যাপ্ত শ্রেণীকক্ষ। যার ফলশ্রুতিতে মাঝে মাঝে শিক্ষক থাকলেও ক্লাস নেওয়া সম্ভব হয় হয়না। এর ফলশ্রুতিতে সেশন জট লেগেই থাকে।
জানা গেছে, অনার্স শেষ করতেই এ বিভাগের শিক্ষার্থীদের প্রায় ৭-৮ বছর সময় লেগে যায়। বিগত ৫ বছরের মধ্যে কোন শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি বিভাগটিতে।
এ ব্যাপারে বিভাগটির চেয়ারম্যান প্রফেসর ড. গাজী আসমত বলেন, “আসলে আমাদের সমস্যা অনেক।যার কারণে সেশন জট নিরসনের ব্যাপারটি আন্তরিকতা থাকলেও, সমাধান হচ্ছেনা।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই এ বিভাগের যাত্রা শুরু হয়। এর মধ্যে অবহেলিত বিভাগগুলোর মধ্যে অন্যতম প্রাণীবিদ্যা বিভাগ।
জানা গেছে, প্রতিদিন এক বা দুইটি ক্লাস করানো হয়।তাও মাঝে মাঝে সম্ভব হয়ে উঠে না। এ নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে রয়েছে তীব্র ক্ষোভ বিরাজ করছে।তাদের দাবি অচিরেই সমস্যাটি নিরসনের উদ্যোগ নিবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কেএআর/এবি