শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করায় চন্দ্রগঞ্জে আনন্দ শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক :


বাংলাদেশ স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে ‘উন্নয়নশীল’ দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আনন্দ শোভাযাত্রার আয়োজন করেছে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় ও প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বৃহস্পতিবার সকাল ১০টায় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় পৃথক পৃথক ভাবে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে চন্দ্রগঞ্জ থানা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এতে অংশ নেন, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, সাবেক চেয়ারম্যান এম ছাবির আহম্মেদ, জেলা আ.লীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মদ, প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. মোস্তফা কাজল, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন প্রমুখ। এ সময় বিদ্যালয়গুলোর বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮