-
- টিকার, বিনোদন
- জমকালো আয়োজনে শাকিব
- আপডেট : March, 28, 2018, 1:30 pm
- 453 জন পড়েছেন
বিনোদন প্রতিবেদক :
দেশীয় চলচ্চিত্রের এই সময়ের শীর্ষ নায়ক শাকিব খানের জন্মদিন আজ। জন্মদিনের প্রথম প্রহরটা নায়ক চট্টগ্রামে একটি চলচ্চিত্রের শুটিং লোকেশনেই কাটাবেন। তবে বিকালটা ঢাকায় সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিদের সঙ্গে উদযাপন করবেন এই তারকা। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শাকিব খানের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে নায়ক নিজের নামের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘শাকিব খান অফিসিয়াল’র যাত্রা শুরু করবেন। শাকিব জানান, বঙ্গবিডি প্লাটফরম থেকে তার এই ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু হবে। শাকিব অভিনীত নতুন কিছু চলচ্চিত্রের ইউটিউব স্বত্ত্ব নিজের নামে রাখার পাশাপাশি কিছু এক্সক্লুসিভ কাজ এই চ্যানেলে নিয়মিত প্রকাশ পাবে। থাকবে নতুন নতুন চলচ্চিত্রের গান। শাকিব খান বলেন, ‘আজ একান্ত নিজের বিশেষ কোনো অনুষ্ঠান থাকতেই পারে। সেটা না হয় নিজের একান্তই থাক। তবে জন্মদিনে আমি আমার ভক্ত-দর্শকের জন্য ইউটিউব চ্যানেলটির যাত্রা শুরু করতে পারছিÑএটাই অনেক ভালোলাগার। শাকিব খান অফিসিয়াল চ্যানেলটির সাফল্য কামনা করছি সবার কাছে। আর জন্মদিনে সবার দোয়া চাই, যেন আল্লাহ আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। ভালো ভালো মৌলিক গল্পের চলচ্চিত্রে কাজ করতে পারি।’ শাকিব খান অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র হচ্ছে উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হবো’।
এতে তার বিপরীতে অভিনয় করেন বিদ্যা সিনহা মিম। শাকিব খানকে দর্শক প্রথম দেখেন সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ চলচ্চিত্রে। এতে তার বিপরীতে ছিলেন চিত্রনায়িকা মৌসুমীর ছোট বোন ইরিন জামান। শাকিব বর্তমানে যেসব চলচ্চিত্রে অভিনয় করছেন, সেগুলো হচ্ছে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’, ‘ভাইজান এলোরে’, ‘মাস্ক’, ‘অপারেশন অগ্নিপথ’ ও ‘ক্যাপ্টেন খান’। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘চালবাজ’ চলচ্চিত্রটি। এতে নায়কের বিপরীতে আছেন শুভশ্রী গাঙ্গুলী।
২০১০ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শাকিব খান প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। এরপর তিনি ২০১২ সালে মালেক আফসারী পরিচালিত ‘খোদার পরে মা’ এবং ২০১৫ সালে এস এ হক অলিক পরিচালিত ‘আরো ভালোবাসবো তোমায়’ চলচ্চিত্রে কাজের জন্য একই সম্মাননা অর্জন করেন। ঢাকার বাইরে এখন কলকাতাও জনপ্রিয় শাকিব খান। সেখানকার নায়িকারাও তার অভিনয়ে মুগ্ধ হয়েছেন।
এএইচ/আমার সংবাদ
এই বিভাগের আরও সংবাদ