মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

দেশের ক্ষুদে খেলোয়াড়রা একদিন বিশ্বকাপ খেলবে : প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :


বাংলাদেশের ক্ষুদে খেলোয়াড়রা একদিন বিশ্বকাপ খেলবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (২৮মার্চ) বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে এই আশা প্রকাশ করেন তিনি।

ফুটবলে মেয়েদের সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘মেয়েরা সাফ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও ভারতে সাফ চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয়েছে। এসব খেলোয়াড়রা এখান থেকেই উঠে এসেছে। যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন। আমার আশা, আজকের ক্ষুদে খেলোয়াড়রা আগামীতে বিশ্বকাপ খেলতে যাবে।’

প্রধানমন্ত্রী বলেন, সরকার খেলাধুলা ও সংস্কৃতি চর্চাকে গুরুত্ব দিচ্ছে। ‘এখানে আসতে পেরে আমি আনন্দিত। যারা বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গামাত ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপে অংশ নিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি।’

বঙ্গবন্ধু গোল্ডকাপে কক্সবাজারের পেকুয়া উপজেলার পূর্ব উজানটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে পাবনার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপের ফাইনালে ঝিনাইদহের শৈলকুপার দোহার সরকারি প্রাথমকি বিদ্যালয় টাইব্রেকারে ৫-৪ গোলে ময়মনসিংহের নান্দাইলের পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শিরোপা জিতেছে।

এএইচ/আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১