মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ ইং ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান
সংশোধিত জেলা গুলোর নামের তালিকা।

পাঁচ জেলার ইংরেজি বানান পরিবর্তন হলো

আকাশবার্তা ডেস্ক :


পরিবর্তন করা হলো দেশের পাঁচ জেলার ইংরেজি বানান। বাংলা নামের সঙ্গে সামঞ্জস্য আনতে চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, বগুড়া ও যশোর জেলার নামের ইংরেজি বানান পরিবর্তন করেছে সরকার।আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এই পাঁচ জেলার নামের ইংরেজি বানান পরিবর্তনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়।মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম সচিবালয়ে সাংবাদিকদের বলেন, কিছু কিছু জেলার নামের বানান ব্রিটিশ আমলে করা ছিল। এগুলো পরিবর্তনের প্রয়োজন ছিল। আজ তা করা হলো।

বর্তমানে চট্টগ্রামের ইংরেজি বানান Chittagong, কুমিল্লার বানান Comilla, বরিশাল বানান Barisal, যশোরের বানান Jessore ও বগুড়ার বানান Bogra।এখন Chittagong-এর পরিবর্তে বানান হবে Chattogram, Comilla-এর পরিবর্তে Cumilla, Barisal-এর পরিবর্তে Barishal, Jessore-এর পরিবর্তে Jashore এবং Bogra-এর পরিবর্তে Bogura করার প্রস্তাব অনুমোদন করা হয়।নতুন বিভাগ, জেলা, উপজেলা, থানা গঠনসহ পুনর্বিন্যাস, নতুন মন্ত্রণালয় ও বিভাগ গঠনসহ বিভিন্ন প্রশাসনিক ইউনিট গঠন ও পুনর্গঠনের সিদ্ধান্ত দেয় নিকার। পদাধিকার বলে প্রধানমন্ত্রী এই কমিটির আহ্বায়ক।

এএইচ/আরটিভি অনলাইন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১