শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

এই বৈশাখে তিশা

বিনোদন প্রতিবেদক :

আসছে পয়লা বৈশাখ উপলক্ষে এনটিভিতে প্রচারের জন্য নির্মিত হচ্ছে নাটক ‘এই বৈশাখে’। এতে অভিনয় করছেন তানজিন তিশা। গতকাল থেকে উত্তরার একটি হাউজে নাটকটির শুটিং শুরু হয়েছে। এটি নির্মাণ করছেন তুহিন হোসেন। নাটকের শুটিংয়ে তানজিন তিশা বলেন, ‘তুহিন ভাইয়ের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। তিনি এর আগে আমাকে বেশ কয়েকটি নাটকে কাজ করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ব্যাটে-বলে মিলেনি। এবারই প্রথম তার নির্দেশনায় কাজ করছি। এরইমধ্যে কয়েকটি দৃশ্যে অভিনয় করেছি। তাছাড়া এই নাটকে আমার সহশিল্পী হিসেবে আছেন আফরান নিশো ভাই। সবমিলিয়ে আশা করছি এটি খুব ভালো একটি কাজ হবে।’ নাটকটির গল্প রচনা করেছেন সারোয়ার রেজা জিমি।
নির্মাতা তুহিন হোসেন বলেন, ‘ঢাকা শহরের দুই প্রান্তে চাকরিজীবী দু’জন মানুষ পলাশ ও নীলিমা। ফেসবুকে দু’জনের আইডি হচ্ছে পলাশ ফুলের পলাশ এবং অপরিচিতা। একসময় ফেসবুকে তাদের বন্ধুত্ব হয়। একে অন্যের ওপর নির্ভরও হয়ে পড়েন। সময়ের বিবর্তনে তারা সিদ্ধান্ত নেন যে, একে অন্যের সঙ্গে দেখা করবেন। আর সে দিনটিই হচ্ছে পয়লা বৈশাখ। সেদিন পলাশের জন্য নীলিমা অপেক্ষা করে। কিন্তু আদৌ কী পলাশ নীলিমার সঙ্গে দেখা করতে আসে? এমনই গল্প নিয়ে এগিয়ে যাবে এই বৈশাখে নাটকটি।’
পরিচালক জানিয়েছেন, আসছে পয়লা বৈশাখে রাত ৯টা ১০ মিনিটে এনটিভিতে নাটকটি প্রচার হবে। এদিকে তানজিন তিশা গত সপ্তাহে নেপাল থেকে কয়েকটি ঈদের নাটকের কাজ শেষে ঢাকায় ফিরেছেন। আগামী পয়লা বৈশাখে তার অভিনীত মাবরুর রশীদ বান্নাহ নির্দেশিত ‘চশমায় লেগে থাকা ভালোবাসা’ নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০