সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

‘প্রত্যয়’ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

আকাশবার্তা ডেস্ক :


লক্ষ্মীপুরের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রত্যয়’ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সম্প্রীতির বন্ধনে মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে ২০১৮-১৯ সেশনের জন্য এ কমিটি গঠন করা হয়।

গত শুক্রবার সন্ধ্যায় জেলা শহরের সেন্টমার্টিন চাইনিজ রেষ্টুরেন্টে সংগঠনটির এক সাধারণ সভায় এ কমিটি অনুমোদন করা হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাহিত্যিক ও লেখক দিদার এলাহী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব টিংকু রঞ্জন মল্লিক, সাংবাদিক আব্দুল মালেক নিরব প্রমুখ। সংগঠনটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক সাংবাদিক মোহাম্মদ ইউছুফের সভাপতিত্বে সভা সঞ্চালনায় ছিলেন, সদস্য সচিব রিয়াদ পাটোয়ারী।

নবগঠিত ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটিতে মোহাম্মদ ইউছুফকে সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী রিয়াদ পাটোয়ারীকে সিনিয়র সহ-সভাপতি, মঞ্জুর হোসাইনকে সহ-সভাপতি, মুহাম্মদ মঞ্জুর হোসেন মঞ্জুকে সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন রবিনকে কোষাধ্যক্ষ, এ্যাড. মোহাম্মদ ই¯্রাফিলকে আইন বিষয়ক সম্পাদক, তাহসান হাসান রাজুকে সাংগঠনিক সম্পাদক এবং বেলাল হোসেন হৃদয়কে সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে নিযুক্ত করা হয়।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৮ অক্টোবর থেকে পথচলা শুরু করে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রত্যয়’।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930